
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চকরিয়া উপজেলার কাকারা পুলেরছড়া দাখিল মাদ্রাসা,গত ৫ই নভেম্বর আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ৫দিন পার হলেও এখনো পর্যন্ত সরকারি-বেসরকারী কোনো সংস্থা থেকে অনুদান আসেনি । ফলে সামনে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা রয়েছে দুঃচিন্তায়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বলেন, ২০০৫সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান দিয়ে আসছে। বর্তমানে ৪শতাধিক শিক্ষার্থী নিয়মিত রয়েছে । আকর্ষিকভাবে আগুনে পুড়ে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, এই মাদ্রাসার পাঠদানের মান ভালো। এই পুলেরছড়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনটি আগুনে পুড়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে । দ্রুত ভবনটি মেরামত করে পাঠদান স্বাভাবিক করার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক