
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ ইরফান উল্লাহ তিশা প্লাস বাসের ধাক্কায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জাগরঝুলি বিশ্বরোডে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাম হাত ভেঙে গিয়েছে। ডান হাতেও প্রচন্ড আঘাত লেগেছে। নাক, মুখ দিয়ে রক্ত বের হওয়ায় তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন,’দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। সে গুরুতর আহত হয়েছে। ইরফানের সাথে তার কয়েকজন বন্ধু আছে। তারা তার পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকা নিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।’
ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘তিশা প্লাস বাসটিকে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।’

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ