
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলা বিভাগকে ট্রাইবেকারে ১ গোলের (২-৩) ব্যবধানে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে প্রত্নতত্ত্ব বিভাগ।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচটি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুই অর্ধ মিলিয়ে ৫০ মিনিট খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৫টি শটের মধ্যে ২টি গোল দিতে সমর্থ হয় বাংলা বিভাগ, অপরদিকে ৩টি গোল দিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় প্রত্নতত্ত্ব বিভাগ।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে