
আওয়াজ অনলাইন: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
এর আগে গত শুক্রবার (১৬ জুন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেয় ৭ জন ভর্তিচ্ছু। এবার পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ।
পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছুরা লিখিত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা