
আওয়াজ অনলাইন: সাত দফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড় অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী