হোম » শিক্ষা » হাতীবান্ধায় শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

হাতীবান্ধায় শিক্ষককে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

মিজানুর রহমান: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মিলনবাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোমেনুল ইসলাম ও  এসএসসি শিক্ষার্থীদের বিদায় এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার মিলনবাজার মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে নবীন বরণ অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সহকারী শিক্ষক মোমেনুল ইসলামের বিদায় দেওয়া হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
মোজাম্মেল হোসেন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে  শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!