
মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাটে “মানবতার টানে, পাশে আনে” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনি বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা সমিতি ঢাকার প্রচার সম্পাদক মোঃ আশরাফ আলী মিঠু-এঁর সভাপতিত্বে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ নাঈম রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন।
উদ্বোধক ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লায়ন কামাল হোসেন চৌধুরী, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাহমুদ।
বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত।
উল্লেখ্য যে, এ সংগঠনটি জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০১৮ প্রাপ্ত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনভুক্ত সংগঠন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২