হোম » শিক্ষা » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের প্রতিকৃতি উন্মোচন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের প্রতিকৃতি উন্মোচন

মোঃ হাবিবুর রহমান (রবি প্রতিনিধি):স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রতিকৃত উন্মোচন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এ প্রতিকৃতি উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শাহজাদপুর উপজেলায় নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, প্রশাসনিক ভবন-২ ডিজিটাল কম্পিউটার ল্যাবের উদ্ধোধন এবং বিকালে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!