হোম » শিক্ষা » ভৈরবে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের উপর কোচিং ফী চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

ভৈরবে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের উপর কোচিং ফী চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কে.বি. পাইলট মডেল হাই স্কুলে অতিরিক্ত ক্লাসের এর নামে শিক্ষার্থীদের উপর বার্তি কোচিং ফি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৪ মার্চ বৃহস্পতিবার সকালে ভৈরব সরকারি কে বি পাইলট মডেল হাই স্কুল এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সকালে স্থানীয় কেন্দ্রীয় পৌর শহীদ মিনারের সামনে পৌরসভা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময়  বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি রাকিব হোসেন, সাবেক সাধারন সম্পাদক রেদুয়ান আহমেদ শোভন,অভিবাকদের ম্যধে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, নাসিমা খানম প্রমুখ।
 এ সময় ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর সভাপতি তানভীর আহমেদ আবীর সহ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী অভিবাবকরা  উপস্থিত ছিলেন। এ সময় মানব বন্ধনে বক্তারা বলেন অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বার্তি টাকা নেয়া বেআইনি। অতিরিক্ত ক্লাস চাইনা। বার্তি ফী বাতিল করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বক্তারা।
খোঁজ  নিয়ে জানা যায় , প্রতিটি শ্রেণীর তিনটি শাখায় ৬০ জন করে ১৮০ জন শিক্ষার্থী করে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পর্যন্ত পড়াশোনা করছেন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে এই এক্সট্রা ক্লাস। এর জন্য শিক্ষার্থীদের মাসিক ফি বাবদ ৬শত টাকা ও পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা করে দিতে হবে। যে জায়গায় স্কুলটির সরকারি মাসিক বেতন শুধু মাত্র ১০ টাকা। অতিরিক্ত ক্লাসের নামে অর্থ চাপিয়ে দেয়ায় এতে করে অনেক অভিবাবকরা বিপাকে। এই অতিরিক্ত ক্লাশের নামের অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রয়া বাতিল না করা হলে পরবর্তীতে আর কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান মানব বন্ধনে অংশ গ্রহণ কারী ছাত্র জনতা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!