হোম » শিক্ষা » উল্লাপাড়ায় নবীনবরণ ও পুরস্কার বিতরণ

উল্লাপাড়ায় নবীনবরণ ও পুরস্কার বিতরণ

রায়হান আলী, রায়হান আলীঃ বুধবার উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ একেএম শামছুল হক, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য মামুন রশিদ চৌধুরী, অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ আব্দুল খালেক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মীম খাতুন, একাদশ শ্রেণির শিক্ষার্থী কারিমা খাতুন প্রমুখ। এর আগে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে এইচ. টি. ইমাম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোছাঃ সালেহা খাতুন ও নাসিমা খাতুনকে স্কাউটস কার্যক্রমে অবদান রাখার জন্য পুরৃস্কৃত করা হয়। এছাড়া ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিতর্ক প্রতিযোগিতা, স্কাউটস সমাবেশ, জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কলেজের প্রভাষক গোলাম বারী ও শিক্ষার্থী নাজিফা হক।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!