
সায়েদ সজল, রাবি প্রতিনিধিঃ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জরিপে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ তালিকায় দেশের শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম। সম্প্রতি প্রকাশিত স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক ওয়েবমেট্রিক্সের ১৯তম সংস্কারে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকিগুলোর মধ্যে- দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ষষ্ঠ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দশম ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে।
এই র্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে।

আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ
ঢাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয় ও বাংলাদেশের রাজনীতিতে চুনকালি
শিবিরের পক্ষে ভোট কারচুপি হয়েছে, অভিযোগ তিন ভিপি প্রার্থীর