
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবে ৭ হাজার ২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিট ( বিজ্ঞান বিভাগ) ও বি ইউনিটের ( মানবিক বিভাগ ) পরীক্ষার্থী ২ হাজার ৫০৫ জন করে এবং সি ইউনিটের ( ব্যবসায় বিভাগ ) পরীক্ষার্থী ২ হাজার ১৬ জন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব ) ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী ১৭ অক্টোবর (রবিবার) এ ইউনিট ( বিজ্ঞান বিভাগ ), ২৪ অক্টোবর (রবিবার) বি ইউনিট ( মানবিক বিভাগ ) এবং পহেলা নভেম্বর(সোমবার) সি ইউনিটের ( ব্যবসায় বিভাগ ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কাজে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সার্বিক সহযোগিতা প্রদান ও দায়িত্ব পালনের জন্য আহবান করা হয়েছে।
একইসাথে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভর্তি পরীক্ষার দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী