
অভ্র ওয়াসিম:
কিশোরী ছিলে
আর এখন মাতাল যৌবনের দূত
হাজার স্বপ্ন বিক্ষিপ্ত সময়
কিশোরী ছিলে ভালোই ছিলে।
আলোছায়া তৈরি হয়
চোখে ভাসমান তরী
কামনার অনল জ্বালা
মাঝি বৈঠা নাও
চালাও ছলাৎ ছলাৎ।
কত অভিমান হতো
দেমাকও ছিলো
এখন ক্লান্তি আসে
পূর্ণ চোখে মরিচিকা।
সময়ের যে পাখা থাকে
কৈশোর অতীত হলে
মর্মে আঘাত লাগে
জীবন ও জীবনের সঙ্ঘাত
পায়ে পায়ে টক্কর
মনে হয় হেরে যায়
কিছু একটা হলেই হয়।
মনের মাঝে উষ্ণ সমীরণ
তোমার স্পর্শে জেনো খুলবে আঁখি
ঘুম ভাঙবে বিনির্মাণ নিঃশ্বাসে
আমি মনে মনে ভাবী তুমি আসলে
স্বপ্ন ভাঙবে ক্ষণে ক্ষণে অসহ্য সুখে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী