হোম » শিক্ষা » ঢাকা মহানগর শ্রেষ্ঠ মাধ্যমিক থানা অফিসার গুলশান থানা শিক্ষা অফিসার মোঃ অমিদুর রহমান

ঢাকা মহানগর শ্রেষ্ঠ মাধ্যমিক থানা অফিসার গুলশান থানা শিক্ষা অফিসার মোঃ অমিদুর রহমান

হিরন প্রধান : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ইং সালে  ঢাকা মহানগরের শ্রেষ্ট থানা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গুলশান মাধ্যমিক শিক্ষা অফিসার মোাঃ অমিদুর রহমান। ১১মে এ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচারিত হওয়ায় সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক ঢাকা মহানগর শ্রেষ্ঠ “থানা মাধ্যমিক শিক্ষা অফিসার”নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা যায়, নতুন কোর্স কারিকুলামসহ মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করছে এই কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় প্রায়ই অমিদুর রহমান অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ করেন।

এছাড়াও প্রতিষ্টান প্রধানদের নিয়ে মাসিক মিটিংসহ সার্বিক দায়িত্ব সঠিক ভাবে পালন করেন এবং প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর তাগিদ দেন।

শিক্ষা জাতির মেরুদন্ড এ শ্লোগানকে সামনে রেখে তিনি সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সহ জাতীয় শিক্ষা সপ্তাহ সফল ভাবে বাস্তবায়ন এমনকি শিক্ষার প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সহিত দায়িত্ব পালন করায় জাতীয় শিক্ষা সপ্তাহে অমিদুর রহমানকে ঢাকা মহানগরে শ্রেষ্ট থানা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এই কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন করেন বিধায় তিনি যে উপজেলায় কর্মরত থাকেন সেই উপজেলা থেকে শ্রেষ্ঠ মেধাবী সঠিক ভাবে মূল্যায়িত হয় এবং জাতীয় পর্যায়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

জনাব অমিদুর রহমান কিশোরগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। এটি সর্ব মহলে প্রশংসিত হয় বহুল প্রচারিত দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকে বিষয়টি প্রকাশিত হয়।

এ ব্যাপারে মোঃ অমিদুর রহমান মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা জানান। তিনি সকলের দোয়া চেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!