হোম » শিক্ষা » এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১৫ কেন্দ্র পরিবর্তন

এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ১৫ কেন্দ্র পরিবর্তন

আওয়াজ অনলাইন : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ১৫টি কেন্দ্র পরিবর্তন করেছে যশোর শিক্ষা বোর্ড। ৬ জেলার শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রগুলো পরিবর্তন করা হয়েছে। 

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের এসএসসি পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বোর্ড সূত্র জানায়, খুলনার ডুমুরিয়া গজেন্দ্রপুর থুকড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল শলূয়া পূর্ণ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। এটি পরিবর্তন করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়।

পাইকগাছার দেবদুয়ার কে ডি সাহপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল। সেটি পরিবর্তন করে পাইকগাছা চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ে নেয়া হয়েছে।

খুলনা খানজাহান আলী বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র ছিল খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে নির্ধারণ হয়েছে বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন। খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের পরীক্ষার্থীরা এবার প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। একারণে শিক্ষাপ্রতিষ্ঠানটির কেন্দ্র নির্ধারণ করা হয়েছে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ।

খুলনা বটিয়াঘাটা শিয়ালডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে নতুন কেন্দ্র করা হয়েছে খারাবাদ বাইনতলা স্কুল এন্ড কলেজ।

যশোরের চৌগাছার আন্ধরকোটা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে চৌগাছা কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

মণিরাপুর জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ছিল মণিরামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেটি পরিবর্তন করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মণিরামপুর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বাঘারপাড়া করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ছিল বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ। সেটি পরিবর্তন করে কেন্দ্র করা হয়েছে বাঘারপাড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!