
টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডে অবস্থিত দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোছা: সাহিদা আকতার অবসর গ্রহণ করেছেন।
তিনি ২০০৯ সালের অক্টোবর মাসের চৌদ্দ তারিখে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর দীর্ঘ ১৪ বছর সততা ও নিষ্ঠার সহিত শিক্ষকতার দায়িত্ব পালন শেষে গত ৩১/১২/২৩ ইং তারিখে অবসর গ্রহণ করেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের পক্ষ হইতে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্যদিয়ে প্রধান শিক্ষক সাহিদা আকতারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ মাহবুব-উল-আলম। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষকমন্ডলী, অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক