গণমাধ্যম প্রধান সংবাদ শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করেছে মিরপুর প্রেসক্লাব 15 August, 2020 10:13 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ আওয়াজ ফাউন্ডেশনের আয়োজনে নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী মেইল গ্রুপের অরিয়েন্টেশন প্রোগ্রাম 15 August, 2020 10:12 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ জীবননগর আন্দুলবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত 15 August, 2020 10:08 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ আজ বগুড়া শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত 15 August, 2020 10:08 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। 15 August, 2020 9:56 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ লোহাগাড়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত 15 August, 2020 9:51 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ ভৈরবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত এম আর ওয়াসিম, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি : আজ ১৫ আগস্ট জাতীয় জাতির পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশের মতো ভৈরবেও দিবসটি পালিত হয়। সকাল ৮টায় ভৈরব ভৈরব উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনকক্ষে শোক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান বাচ্চ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামিলীগ সভাপতি এস এম বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা। এসময় ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ভৈরব এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৭জন বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ৮ লক্ষ ২৫ হাজার ঋণ বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে সাড়ে ১০ টায় প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে সকাল ১০.৩০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতা কর্মীরা। মাল্যদান শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন কাজল, সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগে সভাপতি এস এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়াও দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করতে এদিকে ভৈরব থানার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ভৈরব সার্কেল এর এ এস পি রেজুয়ান খাঁন দিপু , ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ও ইন্সপেক্টর (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ উপস্থিত ছিলেন। এছাড়াও থানার সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। 15 August, 2020 9:08 pm বার্তাকক্ষ-০২
প্রধান সংবাদ সারাদেশ বগুড়ার শিবগঞ্জের নাগরকান্দি গ্রামে কৃষকের কলাগাছ কেটে জমি দখল অনুমান ৪০ হাজার টাকা ক্ষতি সাধন! 15 August, 2020 8:54 pm বার্তাকক্ষ-০২