
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার নন্নী মাঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- মাসুদ। তিনি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কাঁটাখালি এলাকার বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার আকাব্বর আলী এবং নন্নী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইউনুছ আলী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাসুদ তার দুই বন্ধু আকাব্বর আলী ও ইউনুছ আলীকে নিয়ে মোটরসাইকেলে নন্নী থেকে তিনানীর দিকে যাচ্ছিলেন। নন্নী মাঠখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বাইকের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২