
মোঃ মনির হোসেন সোহেল : চাটখিল প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন ঈগল প্রতীকে গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডে দশানী টগবা ঈদগাহ ময়দানে ২২ ডিসেম্বর শুক্রবার বিকেলে বিভিন্ন শ্রেণির পেশার ও ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিন তার বক্তব্য বলেন, কখনো সরকারি সম্পদ আমি ও আমার পরিবারের কেউ স্পর্শ করিনি। আমি পারিবারিক ভাবে স্বচ্ছল। আমি নিজেও আমি আমার পারিবারিক তহবিল হতে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে সামাজিক সহযোগিতা করে থাকি। আগামী ৭ জানুয়ারী ঈগল প্রতীকে রায় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
মতবিনিময় সভা শেষে খন্দকার রুহুল আমিন ঈগল প্রতীকে পাল্লা বাজারে গণসংযোগ করেন। এসময় চাটখিল ও সোনাইমুড়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান