হোম » জাতীয় » প্রতীক বরাদ্দ চলছে, আজই নির্বাচনের প্রচারণা শুরু

প্রতীক বরাদ্দ চলছে, আজই নির্বাচনের প্রচারণা শুরু

আওয়াজ অনলাইন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পালা শুরু হয়েছে। এর পরই শুরু হবে প্রার্থীদের প্রচারণা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে সারা দেশে এক যোগে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা।

এরইমধ্যে ঢাকা-১, ৪, ৫, ও ৬ আসনের প্রতীক বরাদ্দ দেয়া শেষ হয়েছে।

গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেদিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়, সেদিন থেকেই তারা প্রচারে নামতে পারবেন। সে হিসেবে আজ প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সোমবার রিটার্নিং কর্মকর্তারা তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পেলেই প্রার্থীরা নিজেদের প্রচারে মাঠে নামতে পারবেন।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয় ৭৩১ প্রার্থী। আপিল দায়ের করা হয় ৫৬০টি, মঞ্জুর হয় ২৮৬টি। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!