
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: কক্সবাজারের চকরিয়া কোনাখালীতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত কক্সবাজার সিটি কলেজের মেধাবী ছাত্র আসহাবুল করিম জিহাদের ঘাতকদের বিচারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া থানা সেন্টার এলাকায় (১১ডিসেম্বর) সোমবার দুপুর একটায় পরিবেশকর্মী দেলওয়ার হোছাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন বাহাদুর। সাংস্কৃতিককর্মী এফ এম সুমন, ছাত্রনেতা সওকত, ছাত্রনেতা নোমানসহ নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মেধাবী ছাত্র জিহাদকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে দুবৃর্ত্তরা। হত্যার এগারোদিন পেরুলেও এখানো অধরা হত্যার মুল ঘাতকসহ তার অপরাপর সহযোগীরা। মানববন্ধনে বক্তরা দ্রুত জিহাদ হত্যার বিচার দাবি করেন।
জানা যায়, গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে পেকুয়া সিকদার পাড়া থেকে কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয় কক্সবাজার সিটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র আসহাবুল করিম জিহাদ (২২) কে। জিহাদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মকছুদল করিমের ছেলে।
এঘটনায় গত ৩ ডিসেম্বর নিহত জিহাদের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জনকে অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জিহাদের পিতা মকছুদুল করিম বলেন, আমার ছেলে আসহাবুল করিম জিহাদকে কোনাখালী এলাকার নোমান মোবাইল ফোনে ডেকে নিয়ে, পূর্ব থেকে উৎপেতে থাকা নোমানের নেতৃত্বে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হাতে ধারালো দা, ছোরা, লোহার রড ইত্যাদি মারাত্মক দেশীয় অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ছেলেকে টানা-হেঁচড়া করে সড়কের পাশে নিয়ে যায়। এরপর রোমান তার কোমর থেকে ধারালো ছোরা বের করে তার ছেলে আসহাবুল করিম জিহাদকে হত্যার উদ্দেশ্যে বুকের বাম পার্শ্বে গুরুতর আঘাত করে। এরপর নোমানের সাথে থাকা অপরাপর সন্ত্রাসীরা একজোট হয়ে জিহাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রদ্বারা নির্মমভাবে আঘাত করে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরও বলেন, আমার ছেলে খুবই মেধাবী ও ভাল মনের অধিকারী ছিলেন। খুনিরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ছেলেকে তো আর ফিরে পাবোনা। তার ছেলের খুনীদের দ্রুত গ্রেফতার চান তিনি।
চকরিয়া থানার ওসি শেখ মো: আলী বলেন, ঘটনার পর ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্ধী গ্রহণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ