হোম » সারাদেশ » মোহনপুর খুপিবাড়ি বার্ষিক নক-আউট  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

মোহনপুর খুপিবাড়ি বার্ষিক নক-আউট  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন:  জামালপুর সদরে মোহনপুর খুপিবাড়ি বার্ষিক নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  
শনিবার বিকালে খুপিবাড়ি এম এম উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর ঈদগাহ ও সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
খেলা পরিচালনা কমিটির সভাপতি মহসিন তালুকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় আঙ্গারিয়া টাইগার ক্লাব (ধরাটি আদিবাসী) বনাম মধুপুর জুনিয়র ফুটবল ক্লাব অংশগ্রহন করে। খেলায় আঙ্গারিয়া টাইগার ক্লাব (ধরাটি আদিবাসী) মধুপুর জুনিয়র ফুটবল ক্লাব কে এক শূন্য গোলে পরাজিত করে।
পরে বিজয়ী দলের হাতে একটি ফ্রিজ ও রানার্সআপ দলের হাতে একটি ৩২ ইঞ্চি টিভি তুলেন দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!