
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশে দোহাজারী পৌরসভার নবনির্মিত এবাদত খানার উদ্ভোধন করা হয়েছে। ৬ নভেম্বর নবনির্মিত ইবাদত খানায় যোহরের নামাজের পর উদ্ভোধন করেন পৌর মেয়র লোকমান হাকিম।
দোহাজারী পৌর নিবাহী কর্মকর্তা মো. সামছুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. লোকমান হাকিম।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মুহিম বাদশা, ঠিকাদার সমিতির সভাপতি মনছুর আলী, সাধারণ সম্পাদক মো. ইউছুফ, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌরসভা সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দীন, সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর যথাক্রমে মো আবদুল আজিজ, মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর আলম, পহর উদ্দীন, মোহাম্মদ ইদ্রিস, মো. মহি উদ্দীন, মো. আলমগীর, চিত্ত রঞ্জন বিশ্বাস, মো. নাজিম উদ্দীন, মহিলা কাউন্সিলর যথাক্রমে আয়েশা আক্তার, মমতাজ বেগম, রাজিয়া সুলতানা রাজু, কর আদায়কারী মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া প্রমূখ।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য