
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া গ্রামের মৃত খালেক সিকদারের ছেলে রাসেল সিকদার।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে মির্জাগঞ্জ থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল সিকদারকে ৯ মাসের সাজা প্রদান করে আদালত। তিনি ১০ বছর যাবত পলাতক ছিলেন।
বুধবার সকালে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন