
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় থানা পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটি করছিল।
ওইসময় সিএনজিযোগে পরিবহনকালে রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের ৭৫০ মিলির ৪৬ বোতল ও রয়েল চ্যালেঞ্জার ব্র্যান্ডের ৭৫০ মিলির ২৪ বোতলসহ মোট ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলামকে আটক করে পুলিশ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক