
মেহেদী হাসান মামুন : ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালী কেক কাটা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪ টায় উপজেলার শশীগঞ্জ উত্তর বাজারে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে নেতাকর্মীরা।
আনন্দ র্যালি ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা -০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম নূরুন্নবীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মেহেদী হাসান মামুন

আরও পড়ুন
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা; উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন