
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ডাকা তৃতীয় দফার ১ম দিন অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে।
বুধবার (৮ নভেম্বর) সরকার পতনের এক দফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি।
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে উপজেলার জীবনযাত্রা অচল হয়ে পড়ে। অবরোধ কর্মসূচীর সমর্থনে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধ চলাকালে সরিষাবাড়ী শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস-মিনিবাস- ট্রাক ছাড়েনি।

তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার পরিবহন সম্পূর্ণ বন্ধ ছিল। অবরোধ কর্মসূচীর সমর্থনে দুপুরে জামালপুর জেলা বিএনপি‘র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি বিরাট মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার মোড় এলাকায় সমাবেশ করে।
অপরদিকে, জামায়াত-বিএনপি’র অবরোধে প্রতিবাদে লাঠি মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। আরামনগর বাজার ট্রাক সমিতির মোড়, শিমলা বাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল