হোম » রাজনীতি » অবরোধের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির কবর রচনা করতে চাইলেন ডা. মুরাদ হাসান

অবরোধের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির কবর রচনা করতে চাইলেন ডা. মুরাদ হাসান

রবিউল হাসান লায়ন : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, অবরোধের নামে এখানে গুন্ডামি মাস্তানি চলবে না, ভাংচুর চলবে না, আগুন সন্ত্রাস চলবে না, জণগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে তোমাদের রাজনীতির কবর রচনা করা হবে।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ভিশন প্লাজার সম্মুখে  বিএনপি ও জামায়তের ডাকা হরতাল-অবরোধ এবং পুলিশ হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তি সরিষাবাড়ীর ওই বিএনপি জামায়াত ও তালুকদার গোষ্ঠীকে বলে দিতে চাই—এখানে অবরোধ সন্ত্রাসের নামে সহিংসতা, আগুন সন্ত্রাস, হত্যা, ধ্বংস ও ভাঙচুরের চেষ্টা করা হলে তোমাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে৷ তালুকদার নামধারী সন্ত্রাস ক্ষমতা দখল করে এই বাংলার মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, মা-বোনদের রাস্তায় ফেলে বাড়িঘর লুটপাট করেছে।
 অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। শত সহস্র মামলা দিয়ে আমার নেতাকর্মীদের সরিষাবাড়ী ছাড়া করেছে। আমার নেতার অর্জিত সকল সম্পদ দখল করে তাদের অত্যাচার নির্যাতন করেছে। তাদেরকে আর এই সন্ত্রাসী করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ওই বিএনপির-জামায়তের ডাকা হরতাল অবরোধ সরিষাবাড়ী মানুষ মেনে নেয়নি, মেনে নেবে না। আমরা তাদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকবো।
সমাবেশে সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ভিপি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!