
রবিউল হাসান লায়ন : জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে আঃ হালিম ও মৃত আইন উদ্দিনের ছেলে মো: উজ্জল মিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন একই এলাকার মৃত আঃ হকের ছেলে মোঃ আলা উদ্দিন। দীর্ঘদিন ধরে আলা উদ্দিনের সাথে হালিম ও উজ্জলের বিরুদ চলে আসছিলো।
এরই জের ধরে গত ২৮ শে সেপ্টেম্বর সদর থানায় একটি মাছ চুরি ও গাছ ভাঙ্গার মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ করেন হালিম ও উজ্জল। হালিম ও উজ্জল জানায় পূর্ব শত্রুতার জের ধরে তাদের নামে মিথ্যা মাছ চুরি ও গাছ ভাঙ্গার মামলা করেছে শুধু আমাদের নামে না এলাকার অনেকের সাথে বিবাদ করে মিথ্যা মামলা দেয় আলা উদ্দিন।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিদুল হাসান , সাবেক মেম্বার আবুল কালাম আজাদ ও এলাকাবাসী জানায় আলা উদ্দিন যে মামলা করেছে তা সম্পূর্ন মিথ্যা আলা উদ্দিন একজন খারাপ প্রকৃতির লোক তার বাবাও এলাকার লোকদের সাথে অযথায় বিবাদ করতো আর মামলা দিতো আলা উদ্দিনও মামলাবাজ হিসাবে এলাকায় পরিচিত।
আলা উদ্দিন জানায় আমার পুকুরে মাছ চুরি ও গাছ ভেঙ্গেছে বলে আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে সঠিক বিচারের দাবী করেন ভুক্তভোগী ও এলাকাবাসীর।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি