
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ডাকা অবরোধের ৩য় দিনে ভৈরবে ঢিলে-ঢালাভাবে।আজ বৃহস্পতিবার ভোরে অবরোধের সমর্থনে বিএনপির সমর্থকরা শহরের জগন্নাথপুর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।
এছাড়া কালিকাপ্রসাদে ২ টি সিএনজি অটোরিক্সার গ্লাস ভাংচুর করে বলে জানাযায়। তবে বাস টার্মিনাল থেকে গণ পরিবহনের বাস ছেড়ে যেতে দেখা গেছে । এছাড়া অবরোধের প্রতিবাদে সকাল থেকে আওয়ামী লীগের নেতা- কর্মীরা বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে অবস্থান নিয়েছে।
নাশকতা এড়াতে মহাসড়কে সকাল থেকে পুলিশ, র্যাব ও বিজিবি টহল জোরদার করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন কুচক্রী মহল বি এন পি, জামাত যদি আগত নির্বাচনকে ঘিরে ভৈরবে যদি কোন প্রকার নাশকতা বা সাধারণ জনগণের ক্ষতি করার চেষ্টা করে তাহলে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
আমরা উপজেলা আওয়ামী লীগ মাঠে আছি এবং মাঠে থাকব ইনশাআল্লাহ।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার