
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির দুই নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আবু সাঈদ (৪২), একই ইউনিয়নের হাটকড়ই পন্ডিত পাড়ার মৃত আ: রহমান খোকার ছেলে টিপু সুলতান (৪৭)।
জানা যায় আ: আবু সাঈদ উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, ও টিপু সুলতান ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। বিস্ফোরক আইনের মামলায় এ পর্যন্ত বিএনপি ও যুবদলের মোট ৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা