হোম » রাজনীতি » গনি মিয়ার ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

গনি মিয়ার ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

এম হিরন প্রধান : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের সকলের শ্রদ্ধাবাজন ব্যাক্তি, সাবেক চেয়ারম্যান এম এ গনি মিয়ার আজ ১৩ তম মৃত্যুবার্ষিকী।

তিনি ২০১০ সালের ১ নভেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরন করেন। ২ নভেম্বর আড়াল জিএল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁর প্রতিষ্ঠিত দক্ষিন গাঁও নূরীয়া মোহাম্মিয়া আবদুল গনি মাদ্রাসা ও এতিমখানার পাশে কবরস্থ্য করা হয়।

উল্লেখ্য, মরহুম এম এ গনি চেয়ারম্যান ছিলেন সনমানিয়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান। যিনি প্রায় একটানা ৪৫ বছরের চেয়ারম্যান ছিলেন। মরহুম এম এ গনি চেয়ারম্যান এর পরিবারের পক্ষ হতে তাঁর ছেলে রাকিব হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, আমার বাবা বহুদিন চেয়ারম্যান ছিলেন। করে গেছেন সমাজ সেবা। আপনারা আমার বাবার জন্য মহান আল্লাহর কাছে এই দোয়াই করুন আল্লাহ যেন তাঁকে সকল ভুল টুঁটি মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!