
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ফুলকপির চারা উপরে ফেলায়, থানায় অভিযোগ। গত সোমবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিধবা নারী হাজেরা বিবি এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর হাটপাড়া গ্রামের মৃত: মালেক উদ্দিন এর স্ত্রী হাজেরা বিবি প্রায় ৩০ বছর পূর্বে জমিনা বেগমের কাছ থেকে ভাসুবিহার মৌজায় জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে ফুলকপি চারা রোপন করেন তিনি। কিন্তু প্রতিপক্ষ তেঘরী সুলতানপুর (কানুপুর) গ্রামের মৃত: খোদা বক্স এর ছেলে শামসুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির উদ্দিনগংসহ ৯ জনের একটি সংবদ্ধ দল গত মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে ফুলকপির চারা উপরে ফেলে ১৫ হাজার টাকা ক্ষতি করে এমনটি অভিযোগ করেন ওই বিধবা নারী।
ওই বিধবার ছেলে হারেজ আলী বলেন, জমি নিয়ে শামসুল ইসলামদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। তাদেরকে জমির কাগজপত্রাদি দেখালে তারা না মেনে অন্যায় ভাবে আমাদের জমি বেদখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিধবার নারী ভাই ফজলার রহমান বলেন, যদি প্রতিপক্ষরা জমির সঠিক কাগজপত্রাদি দেখাতে পারেন তাহলে আমরা তাদেরকে জমি ছেড়ে দিবো। গ্রাম্য শাসিল বসলেও তারা জমির কোন কাগজপত্রাদি দেখাতে পারে নাই। তারা শুধু ফসলের ক্ষতি করছে ও আমার বোনকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে।
এ বিষয়ে প্রতিপক্ষ শামসুল ইসলামদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা