হোম » সারাদেশ » বগুড়া কারাগারের এক রক্ষীর রহস্যজনক মৃত্যু

বগুড়া কারাগারের এক রক্ষীর রহস্যজনক মৃত্যু

এম এ রাশেদ,স্টাফ রিপোর্টার : একরামুল হক নামে বগুড়া কারাগারের এক রক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে কারাগারের দুই নম্বর ফটকের অদূরে একটি ড্রেনের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর লাশটি উদ্ধারের জন্য সদর থানায় খবর দেওয়া হয়।

বগুড়া কারাগারের জেইলর ফরিদুর  রহমান রুবেল জানিয়েছেন, নিহত কারারক্ষী একরামুল হক নওগাঁর বদলগাছি এলাকার বাসিন্দা। গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১ টা থেকে কারাগারের ২ নম্বর ফটকে তার ডিউটি ছিল। কিন্তু দুই নম্বর ফটকের কাছে করতোয়া নদীর সাথে সংযুক্ত একটি ড্রেনের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানান। এরপর লাশটি উদ্ধারের জন্য সদর থানায় জানানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিকেল ৫টা পর্যন্ত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। এ ব্যাপারে বিস্তারিতভাবে পরে জানানো হবে।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেখানে ওই কারারক্ষীর মরদেহ পড়ে আছে বলে জানানো হয় । মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!