
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে মিলিত হয়।
সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব
আবু খালেদ বুলু, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আতিয়া খাতুন, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক মিজানুর রহমান কিশোর ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ। শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান