হোম » সারাদেশ » শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন

শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল  মোঃ শরাফত ইসলাম মহোদয় বগুড়া সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শে‌ষে জেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উক্ত র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!