
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের চারতলা ভীত বিশিষ্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার উক্ত নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উদ্বোধনকালে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আর ফেরা সম্ভব নয়’ বাংলাদেশের মানুষ আইনের শাসনে বিশ্বাস করে এবং দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে এবং সেই কারণেই সুপ্রীম কোর্ট এ সরকার ব্যবস্থা বিলুপ্তের রায় দিয়েছে। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী জানুয়ারীতে অনুষ্ঠিত হবে।
এসময় অত্র কলেজ অধ্যক্ষ. রেজাউল করিমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, বড়খাতা কলেজ অধ্যক্ষ. নূর-এ-ইলাহী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল