
মো: মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনবধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কুশদহ ইউনিয়নের মামলাবাজ নুরুল ইসলামের লাগাতার মিথ্যা মামলার প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মজিদুল ইসলাম ও তার পরিবারের।
গত (১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ মজিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিবেশী মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম বন বিভাগের জায়গাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ছিনতাই,মারধর ও হুমকি মোট তিনটি মিথ্যা মামলা দায়ের করেছেন।
আমি একজন নিরিহ ও সরল মনের মানুষ আমি অতি কষ্টে আমার পরিবার নিয়ে বসবাস করে আসছি। মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী জোৎসনা বেগম আমার বিরুদ্ধে এহন মিথ্যা মামলা দায়ের করে আমাদের শারিরিক,মানসিক ও আর্থিক ক্ষয় ক্ষতি করছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করছি। সেই সাথে মামলাবাজ নুরুল ইসলাম ও তার পরিবার কর্র্তৃক লাগাতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।
সংবাদ সম্মেলনে মজিদুল ইসলামের পরিবারের ৭জন সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক