
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ স্থগিতের আবেদন বাতিল চেয়ে লিখিত আবেদন করেছেন সকল ভোটার ও ক্লাব এর কর্মকর্তাগন।
গত রবিবার (৮অক্টোবর) রাজশাহী উন্নয়ন শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরাবর এই লিখিত আবেদন করেন ২৫ জন ভোটার ও ক্লাব এর কর্মকর্তাগন।
সকল ভোটার ও ক্লাব এর কর্মকর্তাগনের দাবী, জাকির হোসেন এর অভিযোগটি মিথ্যা উদ্দেশ্য মূলক। অভিযোগকারীর ভিত্তিহীন আবেদনটি বাতিল করে আগামী (১৪ অক্টোবর ২০২৩) তারিখের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পুর্ন করার উদ্দেশ্যে ভোট প্রদানের মাধ্যমে সম্মানিত ভোটারগনকে মনোনিত প্রার্থীগনকে ভোট প্রদানের ব্যাবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন ২৫ জন ভোটার ও ক্লাব এর কর্মকর্তাগন।
লিখিত অভিযোগ থেকে জানায়ায়, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নির্বাচনের তফসিল ঘোষনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাচন কমিশন মোঃ মুশফিকুর রহমান।
সেই অনুযায়ী আগামী শনিবার (১৪ অক্টোবর ২০২৩) তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু হটাৎ গত বৃহস্পতিবার (৫অক্টোবর ২০২৩) তারিখ সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর একটি পত্র পায়। সেই পত্রের মাধ্যমে পরবর্তী শুক্রবার (৬ অক্টোবর ২০২৩) তারিখ সময় ২ টার সময় তার কার্যালয়ে ১৭ টি সুনামধন্য ক্লাবের প্রমানক কাগপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়। শুক্রবার (৬ অক্টোবর ২০২৩) তরিখে জেলা প্রশাসক (সার্বিক) কার্যালয়ে উপস্থিত হয় ১৭ টি সুনামধন্য ক্লাবের ভোটার ও ক্লাব এর কর্মকর্তাগন।
সেই সময় আমরা জানতে পারি যে, হোসেনপুর রানার্স ক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত ভোটার তালিকা অনিয়মের অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ স্থগিত চেয়ে একটি আবেদন করেছেন। যাহার স্মারক নং ০৫, ৪৩, ০০০০.০০৮.১৫.০১৮.২৩.২৬৭, তারিখ- ০৪.১০.২০২৩। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক মতামত সহ জবাব প্রেরণর জন্য নির্দেশ করেছেন।
উক্ত অভিযোগকারী জাকির হোসেন নির্বাচনের তফসিল ঘোষিত চুড়ান্ত ও প্রকাশিত তালিকায় কোন ভোটার নয়, তদুপুরি খসড়া ভোটার তালিকার আপত্তি প্রদানের তারিখ ছিল ২০ সেপ্টেম্বর ২০২৩। তিনি উক্ত তারিখের মধ্যে কোন আপত্তি না করে বিগত ২০১৭ সালের ন্যায় আবারো তার ব্যক্তির স্বার্থ চরিত্রার্থে মিথ্যা ও অন্যায় ভাবে, প্রতিষ্ঠিত ক্লাব গুলোকে ও নির্বাচনকে সম্পূর্ন অন্যায় ভাবে বিতর্কিত করার হীন উদ্দেশ্য বলে সকল ভোটার ও ক্লাব এর কর্মকর্তাগন একমত প্রকাশ করছেন।
ইতি মধ্যেই দীর্ঘ ২৩মাস পর জেলা প্রশাসক এর আন্তরিক প্রচেষ্টায় বিভাগীয় কমিশনারের নির্দেশে উৎসব মূখর পরিবেশে নির্বাচনের প্রচার প্রচারনা চলছে। ঠিক সেই মূহুর্তে শুক্র ও শনিবার (৬,৭ অক্টোবর ২০২৩) অত্যান্ত বৈরি আবহাওয়ার মধ্যে ১৭ টি ক্লাব পর্যায়ক্রমে স্ব-শরীরে উপস্থিত হয়ে যার যার প্রমাণাদি উপস্থাপন করেন। বিষয়টি এইমূহুর্তে সকলের নিকট ন্যায় সংগত নয় বলে মতামত প্রদান করেন।
এদিকে জাকির হোসেন বিগত ২০১৭ সালে মিথ্যা উদ্দেশ্য মূলক লিখিত অভিযোগ দাখিল করে, এবং জেলা প্রশাসক এর নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মূল্যায়ন) স্থানীয় সরকার ফারাহ্ নাজ আহেমেদ এর মাধ্যমে গত ০২.০১.২০১৭ইং তারিখে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাহা অভিযোগ কারীর অভিযোগ প্রমানে ব্যার্থ হয়। এবং জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ড বল লীগ ২০১৬ অনুষ্ঠিত হয়।
এই মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অভিযোগ কারীর অভিযোগে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের সবচেয়ে প্রাচীন ৯ টি ফুটবল ক্লাব কে নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেছে। অথচ সিরাজগঞ্জের এই প্রাচীনতম ক্লাবগুলো ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের নিয়ম মেনে সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক উপস্থিতিতে কার্যনির্বাহী কমিটির মিটিং এ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক লীগে অংশগ্রহন কারী ক্লাব হিসাবে জেলা ক্রীড়া সংস্থার ভোটারের স্বীকৃতি পেয়েছে। এই মিথ্যা অভিযোগটি বাতিল করে আগামী (১৪ অক্টোবর ২০২৩) তারিখের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পুর্ন করা ও ভোট প্রদানের মাধ্যমে সম্মানিত ভোটারগনকে মনোনিত প্রার্থীগনকে ভোট প্রদানের ব্যাবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা