
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামার সময় মিনতি রানী নামে এক নারীর বাম পায়ের গোড়ালির উপর থেকে কাটা পড়েছে। রবিবার ভোর সোয়া ৫ টায় রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি গাইবান্ধা জ্লোর সাদুল্যাপুর উপজেলার পচা বাজারে বলে জানা গেছে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাষ্টার সোহরাব হোসেন জানান, বাংলাবান্ধা এক্্রপ্রেস টেন থেকে নামার সময় ঐ নারী পিছলে পড়ে যায়। এতে তার বাম পায়ের গোড়ালির উপর থেকে কাটা পড়ে। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান জানান, ঐ নারী বাম পা গোড়ালির উপর থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তার কোন আত্নীয় স্বজনের খোঁজ খবর পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যান সমিতির সহায়তায় তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, ঐ নারী বিষয়ে বিভিন্ন জায়গায় মেসেজ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান