হোম » সারাদেশ » শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের ধাপ পেরিয়ে স্মার্ট  বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা – এমপি শাওন।

শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের ধাপ পেরিয়ে স্মার্ট  বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা – এমপি শাওন।

মেহেদী হাসান মামুন: ডিজিটাল বাংলাদেশের ধাপ পেরিয়ে স্মার্ট  বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে ২নং সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সোনাপুর আনন্দবাজার আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত রাখতে উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাথে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!