
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নাশকতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে জামায়াতের সহকারী সম্পাদক কফিল উদ্দীন আহমেদ সহ ২২ জন জামাত-বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সকালে সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে বিএনপির ২ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়। পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আসামী করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনের নামে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন