হোম » অন্যান্য বিভাগ » সরিষাবাড়ীতে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা স্ত্রী’র

সরিষাবাড়ীতে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় বিষপানে আত্মহত্যার চেষ্টা স্ত্রী’র

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় কিটনাশক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক সন্তানের জননী মরিয়ম বেগম (২২)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ বিলপাড় গ্রামের বাসেদের কন্যা মরিয়ম বেগমের সঙ্গে একই গ্রামের ওসমান আলীর
বিয়ে হয়ে। চার বছরের দাম্পত্য জীবনে তাদের দুই বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। ওসমান ময়মনসিংহের একটি সুয়েটার কোম্পানীতে চাকুরী করার
কারনে স্ত্রী মরিয়ম বেগম বাপের বাড়ীতেই থাকতো।

এই সুযোগে মরিয়ম পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে বলে তার শাশুড়ি গণমাধ্যমকে জানান। গত এক সপ্তাহ যাবৎ স্বামী ওসমান বাড়ীতে অবস্থান কালে স্ত্রীর পরকিয়ার বিষয়টি দৃষ্টি গোচর হয়।

বুধবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক ঘটনা ঘটে। একপর্যায়ে স্বামী শাসন করায় স্ত্রী মরিয়ম কিটনাশক পান করে। তাকে দ্রুত সরিষাবাড়ী হাসপাতালে এনে পানি দিয়ে ওয়াশ করা হয় বলে জানাগেছে।

ওসমান আলী বলেন, আমি শাসন করায় আমার স্ত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বলেন, মরিয়মের পেট ওয়াশ করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!