
রায়হান আলীঃ রোববার উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারের কৃষি প্রনোদনা কর্মসূচির মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।
উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর পরিষদ মিলনায়তনে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিউল আলাম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭০ জন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ ও ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এস

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা