
তারিকুর রহমান:পুলিশ সুপারের বাংলোর গার্ডরুম সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষে ০৮.০৯.২০২৩ বেলা ১৪:১৫ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের চুয়াডাংগার এসপি আব্দুল্লাহ্ আল-মামুন , চুয়াডাঙ্গায় যোগদান করে জেলা পুলিশের সকল ইউনিট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের বিভিন্ন অফিস, সম্মেলন কক্ষ, অফিসার ও ফোর্সের ব্যারাক, অস্ত্রাগার, গার্ডরুম সংস্কারসহ আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় পুলিশ সুপারের বাংলোয় পুলিশ সদস্যদের গার্ডরুম সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন শেষে শুভ উদ্বোধন করেন। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম (ক্রাইম অ্যান্ড অপস) মো: নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম; আরআই পুলিশ লাইন্স মোঃ আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক