
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে মঙ্গলবার গভীর রাতে তাকে পৌরশহরের দক্ষিন বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন পৌরশহরের দক্ষিন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাদিবাগত রাত সোয়া ১২টায় পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। ওই সময় নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্টাজ ব্র্যান্ডের মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেফতার করা হয়। এরপরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা