
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান এর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম গত শনিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজারে অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পাটির সদস্য বেল্লাল হোসেন (৩৩)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বেল্লাল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পশ্চিম বালিয়াদিঘীর গান্দা শেখের পুত্র।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, বেল্লালের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট ৬ টি মামলা রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান