প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
বগুড়ার কাহালুতে আন্তঃ জেলা অজ্ঞান পাটির সদস্য বেল্লাল গ্রেফতার

এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান এর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম গত শনিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজারে অভিযান চালিয়ে আন্তঃজেলা অজ্ঞান পাটির সদস্য বেল্লাল হোসেন (৩৩)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বেল্লাল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পশ্চিম বালিয়াদিঘীর গান্দা শেখের পুত্র।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, বেল্লালের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মোট ৬ টি মামলা রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.