
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীরকেদার হামুছাগাড়ী পুকুরে গত রোববার রাতে কে বা কাহারা শক্রতামূলক ভাবে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বীরকেদার খারচকপাড়া গ্রামের মৃত ফজলাল রহমান খান ধলুর পুত্র মৎস্যচাষী রাজিবুর রহমান খাঁন (খোকন) বীরকেদার মৌজার ২৪৯০ দাগে নিজস্ব ১ একর ৭ শতক উক্ত পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।
মৎস্যচাষী রাজিবুর রহমান খোকন জানান, পূর্ব শক্রতার জের ধরে আমার চাষকৃত পুকুরে বিষ প্রয়োগে করে রুই, কাতলা, মৃগেল, সিলভার, বাটা, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৪/২৫ মণ মাছ নিধন করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
পুকুরে বিষ প্রয়োগের ঘটনার বিষয়ে সরেজমিনে তদন্তের জন্য সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী এর বরাবরে আবেদন করেছেন মৎস্যচাষী রাজিবুর রহমান খাঁন (খোকন)। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার