
মো: তারিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : দর্শনা থানা চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে দর্শনা অডিটোরিয়ামে অদ্য ২৬.০৮.২০২৩ বেলা ১২:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন মহাদ্বয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য চুয়াডাংগা ২ হাজী মোঃ আলী আজগর টগর; সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, দর্শনার পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু ; দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম; দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি